ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ছাঁটাইকৃত শ্রমিকদের পূণর্বহালের দাবিতে দুই কারখানার শ্রমিকদের কর্মবিরতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১২:৫৩

শিল্প অঞ্চল গাজীপুরের কোনাবাড়ীতে ছাঁটাইকৃত শ্রমিকদের পূণর্বহালের দাবিতে দুই কারখানার প্রায় দশ হাজার পোশাক শ্রমিক কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার সময়  মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত এম.এম নীটওয়্যার লিঃ ও মামুন নীটওয়্যার লিঃ কারখানার পোশাক শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে অবস্থান করছেন।

জানাযায়, গেল ৩ নভেম্বর দুপুর আড়াইটার সময় শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে।শ্রমিকদের কিছু দাবী দাওয়া কর্তৃপক্ষ মেনে নিলেও আরও কিছু অযৌক্তিক দাবি উৎথাপন করে কাজে যোগদান থেকে বিরত থাকে। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে গেল ৪ নভেম্বর থেকে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সকল কার্যক্রম অনির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পরিস্থিতি স্বাভাবিক হলে গেল ৯ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইনের বিধান অনুযায়ী এম এম নীটওয়্যার লিঃ থেকে ৬৮ জন এবং মামুন নীটওয়্যার লিঃ থেকে ৪৫ জন শ্রমিককে টার্মিনেশন বা (অব্যাহতি) প্রদান করে কর্তৃপক্ষ। শনিবার ৯ নভেম্বর থেকে শ্রমিকরা কাজে যোগদান করলেও আজকে হঠাৎ সকাল ৯ টা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহালের দাবিতে কাজ বন্ধ বসে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,এর আগে মালিক বলেছিল কোন শ্রমিক ছাঁটাই করা হবেনা। কিন্তু এতগুলো শ্রমিক কেন ছাঁটাই করা হলো এর প্রতিবাদেই আমরা কাজ বন্ধ করে বসে আছি। এম এম নীটওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন জানান,যে সব শ্রমিকদের টার্মিনেশন বা (অব্যাহতি) দেওয়া হয়েছে শ্রম আইন অনুযায়ী তাদের পাওয়া নাদি পরিশোধ করা হয়েছে। তারপরও আজকে কিছু শ্রমিকরা কাজ বন্ধ করে বসে আসেন। তিনি বলেন যে অবস্থা তাতে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোন উপায় নাই।

অপরদিকে কোনাবাড়ী জরুন এলাকায় স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে তিনদিন ধরে  বিক্ষোভ করছেন। কাজ বন্ধ করে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা।

এছাড়াও কোনাবাড়ী বাইমাইল কাশেম ল্যাম্পস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস,টিপিন বিল ও নাইট বিলসহ দশ দাবি আদায়ে দুইদিন ধরে বিক্ষোভ করছেন। গাজীপুর শিল্প পুলিশ - ২ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম জানান,গাজীপুরে আজ প্রায় ১৪ টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পূন- র্বহাল বলের দাবীতে কর্মবিরতি পালন করছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছেন যেন তারা কাজে যোগ দেয়।

T.A.S / T.A.S

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার