ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনায়

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডঃ মোশাররফ ফাউন্ডেশন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ১২:৫৮

দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনায় বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডঃ মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কর্মসূচি।

আগামী ২৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেল তিনটায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা এর কাউন্সিল হল তৃতীয় তলায় ডঃ মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডঃ খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাঃ মোঃ শাহিদুল হাসান (বাবুল) সভাপতি, ডঃ মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি। ডাঃ এম এ বাশার সরকার সাধারণ সম্পাদক, ডঃ মোশাররফ ফাউন্ডেশন ও স্বাস্থ্যসেবা কর্মসূচি। মোঃ এনামুল হক (সফর তালুকদার) সাধারণ সম্পাদক, ডঃ মোশাররফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচি।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ডঃ খন্দকার মারুফ হোসেন সচিব, ডঃ মোশাররফ ফাউন্ডেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন পরিচালনা কমিটি।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা