উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুড়িগ্রামের উলিপুরে 'দাম কমাও, জান বাঁচাও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করো' এই স্লোগানকে ধারন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।
মঙ্গলবার (১২ নভেম্বর ) সকালে উলিপুর উপজেলা সিপিবি কমিটির আয়োজনে উলিপুর শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট (গবা মোড়) এ জেলা ও উপজেলা পর্যায় নেতৃবর্গ সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা কমিটির সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিটির কৃষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহম্মদ আনসার প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ঠিকই কিন্তু গণ মানুষের মুক্তি এখনো মেলেনি। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জনগণের পক্ষে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন এবং টিসিবি কার্ড বাতিল করে রেশন প্রথা চালু করার দাবী জানান।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
Link Copied