ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাত দিনের নোটিশ দুই বছরেও কার্যকর হয় না রাজউকে


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৩:৪৬

রাজধানীর মিরপুরে রাজউকের নকশাবহির্ভূত  স্থাপনা তৈরীর কারন দর্শানোর নোটিশ দিয়ে ২ বছর অতিবাহিত হলে ও  কোন দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তথ্য পাওয়া গেছে ইউনিটি বিল্ডার্স এন্ড হাউজিং এর নামে।

রাজধানীর মিরপুরে নকশা বহির্ভূত ও ইমারত নির্মাণ আইন অমান্য করায় ইউনিটি বিল্ডার্স এন্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুল হক ফরাজী ও মনির রাজকে ৭ দিনের নোটিশ দিয়ে কোন সদুত্তর না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ জুন ২০২২ সালে অথরাইজ ৩/১  স্বাক্ষরিত  স্মারক নং -২৫.৩৯.০০০০০.০৯৮.৩২.কারন দর্শানোর নোটিশ দিয়ে কোন উত্তর না পাওয়ায় বিব্রত রাজউক কর্মকর্তারা। 

রাজউক নোটিশ সূত্রে জানা যায় মনির রাজ গং আমমোক্তার ইউনিটি বিল্ডার্স এন্ড হাউজিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুল হক ফরাজী, ৩১২/৪/এম-১ লালকুঠি (মাজেদা ইউনিটি)শাপলা হাউজিং সংলগ্ন, দারুসসালাম, ঢাকা মহানগরীর পূর্ব কান্দর মৌজাস্হিত সি এস দাগ -২০ (অংশ)ঢাকাতে রাজউক স্মারক নং -রাজউক /ন অ অ সি৩/৩/-৭২/১০-৪০৪ তারিখ ২৯/০৪/১০ খি:এর মাধ্যমে মো: মনির রাজ গং এর  নিযুক্ত আমমোক্তার ইউনিটি বিল্ডার্স এন্ড হাউজিং লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: সামসুল ফরাজী, নামে একটি ০৭ (সাত)তলা আবাসিক (A-2) ইমারতের  লে- আউট নকশার অনুমোদন দেওয়া হয়। বর্নিত ইমারতটি রাজউক অনুমোদিত নকশার বিচ্যুতি (ব্যত্যয়)  ঘটিয়ে নির্মান কাজ করেছেন কিন্তু দীর্ঘ দুই বছর অতিবাহিত হওয়ার পরও কোন অদৃশ্য কারণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। 

মনির রাজ দেশের বাইরে থাকায় মিসেস মনির রাজের কাছে ফোনে এ বিষয়ে জানতে চাইলে, তিনি ডেভলপার কোম্পানির উপর  দোষ চাপান এবং প্রতিবেদকের কাছে উল্টো প্রশ্ন করে বসেন, নোটিশ কোথায় পেলাম ?

এই বিষয়ে জানতে রাজউক ৩/১ অথরাইজ প্রকৌশলী শেগুফতা শারমিন আশরাফ অফিসে না থাকায় মিরপুর অঞ্চলের ইন্সপেক্টর আতিফ হোসেন ইমন বলেন,এই বিষয়ে আমি বর্তমানে কিছু বলতে পারবোনা কারন আমি এখানে ১ মাস হলো আসছি, তবে কাগজ পএ দেখে বলা যাবে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা