ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:৪

কুমিল্লার দাউদকান্দিতে সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন পাশের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মো. সরোয়ার হোসেন। তিনি জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন জানান, আমার ভাই এ মাসে সৌদি আরব যাওয়ার সকল কাগজপত্র রেডি ছিলো। সে কখনও ফাঁসি দিতে পারে না। তাকে কেউ মেরে ফেলছে।

নিহতের স্ত্রী লাকি আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ফাঁসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলাই(ঝুলিয়ে) রাখছে দাবী করে বলেন আমার স্বামী হত্যার বিচার চাই। আমি এখন আমার ছোট ছেলে মেয়ে নিয়ে কি করবোগো বলে বিলাপ করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা