আবারো চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বাসিন্দা এক নারীর মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি মাস নভেম্বরে জেলায় আটজনের মৃত্যু হলো।মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী,চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ নভেম্বর) ৬০ বছর বয়সী আনতাহেরা নামে এক নারীর মৃত্যু হয়। তার নিজ বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়,আনতাহেরার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ১৮ জন,পুরুষ ১১ জন এবং শিশু চার জন।
এ সময় প্রতিবেদনে আরও জানাযায়, নভেম্বর মাসের গত ১১ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৪৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে,চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।চলতি বছর শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ২২৮ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ১৫৮ জন, নারী ৯৫৬ জন এবং শিশু ৬৩৪ জন।
চট্টগ্রামে গত ২০২১ সালে ২৭১ জন,২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে ২০২১ সালে ৫ জন,২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ