ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী মনসুর গ্রেফতার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-১১-২০২৪ দুপুর ৪:৪৩

চট্টগ্রাম নগরীতে গুলি ছুঁড়ে টাকা লুট করার শীর্ষ সন্ত্রাসীকে মনসুর গ্রেফতার করেছে নগর পুলিশ।মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনের কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ এন্ড ক্রামন) রইছ উদ্দিন।

গ্রেফতার মনসুর আহমেদ (৪৫) নগরীর পাহাড়তলীর দুলালাবাদ এলাকার জমির আহাম্মদের ছেলে। তিনি পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবের আহমদের অনুসারী হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন জানান, গত ২৩ আগস্ট রাত তিনটার দিকে নগরীর পাহাড়তলী বাজারের হেলালের ডিমের আড়তে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনসুর ও তার তিন সহযোগী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় তারা ফাঁকা গুলি ছোড়েন।গত ৪ নভেম্বর খুলশী এলাকায় রেলওয়ে হাসপাতাল কলোনীর মনার অটো গ্যারেজেও তারা একজনকে অস্ত্র দিয়ে গুলি করেন। ওই ঘটনায় ইলিয়াস নামে একজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপ কমিশনার রইছ উদ্দিন আরো বলেন, তাকে আমরা ছিনতাই মামলায় গ্রেফতার করেছি। তার দেওয়া তথ্যমতে খুলশীর রেলওয়ে ক্যান্টিনের কালভার্টের পাশের একটি নালার মাটির নিচ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু হবে। মনসুর বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে সিএমপিতে সাতটি ও দেশের অন্যন্য জায়গায় নয়টি মামলা আছে তার বিরুদ্ধে।’

গত ২০১৮ সালের একটি খুনের মামলার প্রধান আসামি সে।পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে ঢুকে মাসুদ রানা নামে একজনকে খুন করে সে। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার