ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ৪:৫৯

ভোলার লালমোহনে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক গৃহবধূ (মামলা নং-২১, তারিখ ৩১ আগস্ট ২০২১)। গত রোববার (২৯ ‍আগস্ট) রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় জেলে রুবেলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গত ৬ দিন আগে তার স্বামী নদীতে মাছ ধরতে গেলে ছোট ছোট দুই সন্তানকে নিয়ে একা ঘরে ঘুমাতেন তিনি। এ সুযোগে গত রোববার রাত আনুমানিক ১টার দিকে ছুরির সাহায্যে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একই এলাকার জব্বারের ছেলে মো. রাকিব। ওই সময় তাকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে রাকিব। পরে ধস্তাধস্তিতে সজাগ হলে ধর্ষণের আলামত দেখেন তিনি। ওই সময় গৃহবধূ ডাক-চিৎকার দিলে তার শ্বশুর মোশারেফ হোসেন এলে রাকিব পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত রাকিবের কঠিন শাস্তির দাবি জানান ওই গৃহবধূ।

খোঁজ নিয়ে জানা যায়, রাকিব নিজেও বিবাহিত এবং দুই সন্তানের জনক। এর আগেও এলাকায় একাধিক ঘটনা ঘটিয়েছে। ওই সব ঘটনা স্থানীয়ভাবে দফারফা হওয়ায় সে প্রায়ই এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই অভিযুক্ত রাকিবের কঠিন বিচারের দাবি জানিয়েছেন তারাও।

ছেলের এমন কর্মকাণ্ডে বিরক্ত রাকিবের মাও। তাই তিনিও ক্ষোভ প্রকাশ করে ছেলের উপযুক্ত বিচারের দাবি করেছেন।

এদিকে, গৃহবধূকে ধর্ষণের বিষয়ে জানতে রাকিবের খোঁজ করলেও সে নদীতে যাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি ঘটনায় থানায় অভিযোগ-পরবর্তী মামলা হয়েছে। অভিযুক্ত রাকিবকে আটকের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত