লালমোহনে জালিয়াতির মাধ্যমে মাদ্রাসায় নিয়োগের চেষ্টা, এমপিও স্থগিত
ভোলার লালমোহনে ডিজির প্রতিনিধির স্বাক্ষর জাল করে লাইব্রেরিয়ান নিয়োগ দিয়ে এমপিওভুক্তির আবেদন করায় কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা নামে একটি মাদ্রাসার এমপিও স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ২৬ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্থগিতাদেশ দেয়া হয়। মাদ্রাসাটির সুপারের এক আত্মীয়কে অর্থের বিনিময়ে লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দিতে এমন জাল-জালিয়াতির আশ্রয় নেন সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতি। ফলে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা।
তবে জাল-জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার সুপার মাওলানা মো. বশির উল্যাহ বলেন, একটি কুচক্রী মহল তার ও সভাপতির স্বাক্ষর নকল করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লাইব্রেরিয়ানের এমপিওর আবেদন করে।
এদিকে, সুপার মো. বশির উল্যাহর বিরুদ্বে মাদ্রাসার টিউশনির টাকা আত্মসাৎসহ নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়েরও অভিযোগ রায়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, তারা নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনোভাবেই জড়িত নন। কখন, কোথায় কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা তারা কখনো জানতেও পারেন না। সভাপতি, সুপার ও নিয়োগ কমিটি মিলে নিয়োগ প্রক্রিয়া করে থাকেন। আজ তাদের অনিয়মের কারণে বেতন-ভাতা বঞ্চিত সবাই। বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে গত কোরবানির ঈদ অনেক কষ্টে কাটাতে হয়েছে। যাদের অনিয়মের কারণে পুরো মাদ্রাসার বেতন বন্ধ হয়েছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে জানতে মাদ্রাসার সভাপতি হেদায়েতুল ইসলাম মিন্টুর নাম্বরে বারবার রিং দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান