ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রমিকদের কর্মবিরতি পালনের সময় পুলিশ ও স্টাফদের উপর হামলার অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-১১-২০২৪ দুপুর ১২:৪২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালনের সময় শিল্প পুলিশ ও ওই কারখানার স্টাফদের উপর  হামলার ঘটনা ঘঠেছে।

এঘটনায় সিকিউরিটি ইনচার্জ মোঃ আজিজুর রহমান (৪৫) ও পুলিশ সদস্য নাহিদ (২৮) হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।নাহিদ হোসেন গাজীপুর শিল্প পুলিশ-২ এ কনস্টেবল পদে কর্মরত আছেন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯ টার সময় কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীটওয়্যার লিঃ কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন এম এম নীটওয়্যার লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকে তালে ঝুলিয়ে চাবি নিয়ে যান। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব,শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। 

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এম এম নীটওয়্যার লিমিটেডসহ কয়েকটি কারখানায় শ্রমিক ছাটাই করা হয়। এর মধ্যে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিঃ এর ১১৩ জন শ্রমিক ছাটাই করা হয়। ছাটাইকৃত শ্রমিকরা তাদের সকল পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পাওয়ার জন্য কারখানা ফটকে জড়ো হয়। তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জন্য আজ দুইদিন ধরে সকাল থেকে ওই কারখানার সকল শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভিতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা। 

এম এম নীটওয়্যার লিমিটেড এর সাদ্দাম নামে এক শ্রমিক বলেন,নতুন করে আরো শ্রমিক ছাটাই করছে শুনেছি। যার কারণে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়েছে। আমি বের হয়ে চলে এসেছি। ভিতরের অবস্থা বলতে পারবনা। এম এম নিটওয়্যার লিঃ এর এক প্রশাসনিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন বলেন, শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছে। তাদের দাবি ছাটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল করতে হবে। কিন্তু ছাটাইকৃত শ্রমিকরা কিন্তু তাদের পাওনাদি হাসি মুখে নিয়ে যাচ্ছেন। তাদের কোন অভিযোগ নেই। তিনি বলেন, বর্তমানে যে অবস্থা সময় মতো শিপ- মেন্ট দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মোঃ ফজল আলী জানান,নাহিদ হোসেন নামে এক পুলিশ সদস্য আহত অবস্থায় মেডিকেল এসেছেন। তার মাথায় আঘাত লেগেছে দুইটি সেলাই দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, এম এম লীটওয়্যার লিঃ কারখানার শ্রমিকরা ছাটাইকৃত শ্রমিকদের পূনর্বহালের দাবিতে দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন শ্রমিকদের সঙে কথা বলছেন। পুলিশ সদস্য ও কারখানার স্টাফ আহতদের বিষয় জানতে চাইলে তিনি বলেন, খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান