কটিয়াদীতে সেনাবাহিনীর হাতে মাদক সম্রাট আনোয়ার হোসেন আনুসহ আটক ৩
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্ব আচমিতা গ্রামের মাদক সম্রাট আনোয়ার হোসেন আনোসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার(১২ নভেম্বর) রাত ১০টা দিকে ক্যাপ্টেন শিহাব ২৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ নেতৃত্বে কটিয়াদী আর্মি ক্যাম্প হতে আচমিতা বাজার এলাকায় টহল চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আচমিতা পূর্ব পাড়া নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন আনো(৪২), তার ছেলে আনিছুর ইসলাম(১৬) ও গাংকূলপাড়া গ্রামের মোঃ সুজাত মিয়াকে(২৬) ইয়াবা সহ আটক করেছে সেনাবাহিনী।
এসময় ইয়াবা ২৯৫ পিচ, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ টাকা ৪২০০০ হাজার,মোবাইল ফোন এন্ড্রয়েড ০৬ টি,বাটন ফোন ০৩ টি, মনিটর ০১টি, পিসি ০১ টি, হার্ডডিস্ক ২ টি, ল্যাপটপ ০১ টি, তাস(কার্ড) ১৫ সেট ও ২২পিচ সেক্স ওয়াল টর্চ বোতল জব্দ করেছে সেনাবাহিনী।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের এবং জব্দকৃত মাদক/মালামাল কটিয়াদী থানা পুলিশের নিকট রাত ১২টার দিকে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান,আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান