ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বাড়ি বাড়ি গিয়ে এমপি শাওনের খাদ্যসামগ্রী বিতরণ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৪:৩৬

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার (২ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই, আধাকেজি চিনি ও ১টি সাবান।

খাদ্রসামগ্রী বিতরণকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে এমপি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন বিধায় দেশের মানুষ শান্তিতে আছে। তার নির্দেশনায় প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি আমরা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোস প্রমুখ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত