তারেক রহমানের নির্দেশে শরীয়তপুরে পোস্টার-ব্যানার অপসারণ করলো যুবদল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় শরীয়তপুরেও দলীয় পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে যুবদল। বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা ও শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে দেখা গেছে। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড কারণে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয় এবং বিভিন্ন অসুবিধা হয়। এসব বিষয় চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা শরীয়তপুর জেলা যুবদলের নেতাকর্মীরা গত তিনদিন ধরে জেলায় থাকা এসব পোস্টার-ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছি। আজ (বুধবার) বিকাল ৫ টার মধ্যে সব পোস্টার ফেস্টুন অপসারণ করতে হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied