বালিয়াকান্দিতে মীর মোশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত
সাহিত্য সম্রাট বিষাদ 'সিন্ধু’র’ রচয়িতা মীর মোশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধীস্থলে উপজেলা প্রশাসন ও বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কালজয়ী কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির সচিব (যুগ্নসচিব) মো: নায়েব আলী।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: হাসিবুল হাসান।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, প্রবন্ধ পাঠ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। আলোচক ছিলেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল,মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী সভাপতি সালাম তাসিম, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: শাহজালাল, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ বালিয়াকান্দি সভাপতি মুন্সী আলীর আলী।
এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী উপস্থিত ছিল।
T.A.S / T.A.S
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি