১৯ বছরের জুনিয়রের প্রেমে পঞ্চাশের আমিশা!
ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় দূরে সরে যান অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে বলিউডে পা রাখার আগে নিজের পড়াশোনা শেষ করেছিলেন অভিনেত্রী। তাই তো ক্যারিয়ারে শুরু থেকে তাকে একটি বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার; সেটি তার বয়স নিয়ে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আবার তুলেছিলেন আমিশা। অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের কাছ একটাই প্রশ্ন আসত, ‘আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?’
কিন্তু, এই অভিনেত্রী বলিউডেও বয়স নিয়ে যেমন ভাবেননি, তেমন প্রেমজীবনেও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না। এই মুহূর্তে বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমিশার। এরই মধ্যে জল্পনা, বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী।
আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বার বার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনও দিন কোনও নায়কের সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর। অথচ এবার তাকে দেখা গেল দুবাইয়ের এক শিল্পপতির সঙ্গে। যার নাম নির্বাণ বিড়লা।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন আমিশা। সেখানে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।
আর তাতেই শুরু হয় গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দু’জনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই।
নেটিজেনরা ইতোমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ