ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৮ বছর পর ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৪ দুপুর ১২:৫

দীর্ঘ আট বছর পর আবার ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান। একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ’-এর মাধ্যমে তার প্রত্যাবর্তন হচ্ছে।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

অনুষ্ঠানটির প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠানের দুটি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।

এদিকে শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। 'মৌচাকে ঢিল' নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন।

তবে টেলিভিশনে সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।

উল্লেখ্য, পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের আগস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০১৬ সালে এই মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর আর অনুষ্ঠানটি করেননি। পরে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...