জাবিতে প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।' আজ বৃহস্পতিবার দুপুর একটায় প্রশাসনিক ভবন থেকে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এসময় তারা প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে শিক্ষার্থীরা। এসময় তারা 'মুজিববাদের আস্তানা, ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও; 'মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে; মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না; স্লোগান দেয় তারা।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিলো সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিলো ফ্যাসিস্ট মুজিব। এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিবের ঠিকানা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে, জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সেই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা মুজিব মুক্ত করেছি।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?