ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে দরিদ্রদের ম‍াঝে ভ্যান বিতরণ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৫:২৭
ফরিদপুরের বোয়ালমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার ১৫ জন হতদরিদ্রের মধ্যে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বেসরকারি সংস্থা বরসা ফাউন্ডেশন তাদের উপজেলা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এ ভ্যান বিতরণ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ১৫ জন দরিদ্র এবং হতদরিদ্র মানুষের মধ্যে এই ভ্যান বিতরণ করা হয়।
 
এ উপলক্ষে বোয়ালমারী গোহাটা সড়কে অবস্থিত বরসা ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মাহাতাব হোসেন।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা