শরীয়তপুরে আইডিইবি'র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি এই স্লোগান নিয়ে শরীয়তপুরে গণপ্রকৌশল দিবস ২৪ ও আইডিইবি'র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) শরীয়তপুর এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি শরীয়তপুর জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে আইডিইবি শরীয়তপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইডিইবি শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও শরীয়তপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব এটিএম জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব সৈয়দ মোঃ আজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, শরীয়তপুর পৌরসভার অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র সহকারী ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন,আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সহ সভাপতি ও শরীয়তপুর সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম,শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সেলিম মোল্লা, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার দপ্তর সম্পাদক ও শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক প্রকৌশলী ফরহাদ মিয়া, আইডিইবি শরীয়তপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর গনপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তিমির মন্ডল সহ প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশের সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের একসাথে কাজ করতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে বারবার। তাই সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হয়েছেন।এ বৈষম্য থেকে বের হয়ে এসে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার