ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাবিতে কোটা পদ্ধতি সংস্কার ও মুজিবের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৪-১১-২০২৪ বিকাল ৫:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার এবং দেশের সকল অফিস থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন' ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। 

এসময় দুই দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দুটি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের অন্যায্য ভিসি কোটা বাতিল করা ও পোষ্য কোটাসহ অন্যান্য কোটায় সংস্কার আনা। একই ভাবে সরকারি, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর ছবি অপসারণ করতে হবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট কোটা পদ্ধতি কখনোই বাতিল চাইনা তবে এর সুষ্ঠু সংস্কার করতে হবে। একই সাথে ভিসি কোটা বন্ধের দাবি জানায়। এছাড়াও সারাদেশে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী মুজিবের ছবি অপসরণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেখ মুজিবের ছবি ফ্যাসিবাদী আইকনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদি এটা না নামানো হয় তাহলে আমরা মনে করছি, গণঅভ্যুত্থানের যে ফ্যাসিবাদী চেতনা তা কখনোই প্রতিষ্ঠিত হবে না।

T.A.S / T.A.S

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য