ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পদ্মায় নৌকা ডুবে ভেসে যাওয়া কৃষককে উদ্ধার করল পুলিশ


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৬:৪২

রাজবাড়ী সদর উপজেলার বড়াট ইউনিয়নের অন্তর মোড় থেকে পদ্মা নদীতে নৌকা ডুবে ভেসে যাওয়ার পর প্রায় ৭ কিলোমিটার দূরে গিয়ে দৌলতদিয়া ঘাট পরবর্তী মজলিশপুর থেকে ৩ কৃষককে উদ্ধার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।

উদ্ধারকৃত কৃষকরা হলেন- ইউনিয়নের অন্তর মোড় গ্রামের মৃত বশির উদ্দিন মণ্ডলের ছেলে মো. মহির উদ্দিন মণ্ডল (৫১), বড়াট আন্তর মোড় কাসরন্দ গ্রামের মৃত গোলাপ খাঁর ছেলে  আব্দুল লতিফ খাঁ (৭৫) ‍এবং বড়াট অন্তর মোড় কাসরন্দ গ্রামের মৃত শাহাজুদ্দি শেখের ছেলে রমজান শেখ (৬৫)।

উদ্ধারকৃতরা বলেন, অন্তর মোড় পদ্মার ওপার থেকে ঘাস কেটে নৌকা নিয়ে আসার সময় মাঝনদীতে আমাদের নৌকা ডুবে যায়। নদীতে প্রবল স্রোত থাকায় আমরা তীরে যেতে পারিনি। পরে কেটে আনা ঘাসের ওপর ভর করে ভাসতে থাকি আর উদ্ধার করার জন্য আর্তনাদ করতে থাকি। পরে দোলোদিয়া ফেরিঘাট পার হয়ে মজলিশপুর সোজাসুজি একটি বাণুর ট্রলার থানা পুলিশের সহযোগিতায় আমাদের উদ্ধার করে পারে নিয়ে আসে।

এ বিষয়ে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের একটি টিম ঘাটেই ছিল। তাদের ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় একটি বালুর ট্রলার নিয়ে দ্রুতগতিতে গিয়ে তাদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পরে থানা পুলিশের হেফাজত থেকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন