ঘোড়াঘাটে পাচার কালে ২৬ বস্তা সার আটক
শুক্রবার ১৫ই নভেম্বর দুপুর ১২ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা থেকে ২৬ বস্তা DAP, TSP ও MOP সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশক-এর দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় একজন ডিলারকে ২০ হাজার টাকা, দুটি কীটনাশকের দোকানে ৫ হাজার করে ১০ হাজার টাকা, জয়পুরহাট জেলার একজন বাসিন্দাকে ৩ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় ঘোড়াঘাট উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টানাতে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ বা কীটনাশক বিক্রয় না করতে, মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ঘোড়াঘাট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঘোড়াঘাট মো. রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার এসআই কাজল রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
T.A.S / T.A.S
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন