কটিয়াদীতে সেনাবাহিনীর হাতে মাদক ব্যবসায়ীসহ আটক ৭
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের দড়ি চরিয়াকোনা নদীর পাড় হইতে মাদক ব্যবসায়ীসহ ৭জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কটিয়াদী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শিহাব ২৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার দরি চরিয়াকোনা নদীর পাড় নিজ বাড়ি হইতে গাজা ব্যবসায়ী মোঃ সৈয়দুল হক পিন্টু (৬৪),মোঃ মঞ্জিল(৩৮),মোঃ সুমন মিয়া (৪৩),সেলিম(৫৪),মোঃ মনজু (৪৩),মোঃ ইউসুফ (৩২) ও পার্শবর্তী মনোহরদী উপজেলার মোঃ সুরুজ মিয়াকে (৫৫) মাদকসহ আটক করেছে সেনাবাহিনী।
এসময় গাঁজা ২০০ গ্রাম,তামাক পাতা ৯১ গ্রাম,খাবার সোডা ৬৩ গ্রাম, গাজা কল্কি ২টি, ২টি দা,১টি হ্যামার, চাকু ১টি,১টি পাচন,১টি কাঁচি,৫টি পিতলের আংটি,১টি স্টিলের টিফিন বক্স,১টি সুরমাদানী,২টি অ্যান্ড্রয়েড মোবাইল,৫টি বাটন মোবাইল ও ১টি শাবল ছাড়াও গাঁজা বিক্রির নগদ ৮হাজার টাকা ও পাকিস্তানি রুপি ১৪০রুপি উদ্ধার করেছে সেনাবাহিনী।
কটিয়াদী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়,আটককৃতদের রাত ৮টার দিকে ক্যাম্পে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টা ৪৫মিনিটের দিকে কটিয়াদী মডেল থানার এসআই সফিকুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান