ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অতিথি পাখির নিরাপত্তায় জাবি ছাত্রদলের সতর্কতামূলক ফেস্টুন


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ১২:৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি পাখির  নিরাপত্তা ও শান্তিপূর্ণ আবাস নিশ্চিত করতে সতর্কতামূলক ফেস্টুন স্থাপন করেছে শাখা ছাত্রদলের একদল নেতাকর্মী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন লেকের ধারে ফেস্টুন স্থাপন করেন তারা।

এসময় শাখা ছাত্রদল নেতা শামসুজ্জামান সায়েম বলেন, অতিথি পাখির কলকাকলীতে জাহাঙ্গীরনগরের প্রাকৃতিক সৌন্দর্যের মাত্রা আরোও বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ঢাকার মধ্যে অনেকেই আসেন এই সৌন্দর্য অবলোকন করতে, তাই আমাদের সবার উচিত অতিথি পাখির জন্য সুন্দর একটা পরিবেশের ব্যবস্থা করা। তারা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় সেদিকে লক্ষ রাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি ইউনিট দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে নিয়ে কাজ করবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলকে একসাথে নিয়ে কাজ করার আহ্বান জানাই।

শাখা ছাত্রদল নেতা শাহান ভূইয়া বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় অতিথি পাখির জন্য সুন্দর একটি অভয়ারণ্য। কিন্তু বিগত কয়েকবছর ধরে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে অতিথি পাখি খুবই কম দেখা যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ রইলো অতি দ্রুত তাদের জন্য পরিবেশ তৈরির। অতিথি পাখিদের সুরক্ষা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল একটি সচেতনতামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

শাখা ছাত্রদলের আরেক নেতা জাকিরুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্য জাহাঙ্গীরনগরের অন্যতম ঐতিহ্য। সুদূর সাইবেরিয়া থেকে প্রতিবছরই উষ্ণতার খোঁজে জাহাঙ্গীরনগর এ অসংখ্য অতিথি পাখি আগমন ঘটে। কিন্তু গত কয়েক বছরে অধিকতর উন্নয়ন প্রকল্পে যত্রতত্র ভবন নির্মাণ, বিপুল সংখ্যক বৃক্ষ নিধন, অনিয়ন্ত্রিত বহিরাগতদের আগমন, শব্দ দূষণ সহ বেশ কিছু কারণে অতিথি পাখিদের আগমন অনেকাংশে হ্রাস পেয়েছে। সামনের বছরগুলোতে অতিথি পাখি না আসার শঙ্কা রয়েছে। এ অবস্থার জন্য মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থী সকলেই দায়ী।

তিনি আরও বলেছেন, মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাত্রা অতিরিক্ত শব্দ আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে আহ্বান জানাবো বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির অবস্থানকালীন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সচেতনভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করার।

T.A.S / T.A.S

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে