বকশীগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
দলীয় সাংগঠনিক নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করার অভিযোগে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনি সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করেছেন যাহা দলের সুনাম বিনষ্ট করার শামিল বলে উপজেলা বিএনপির দৃষ্টি গোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যাদিবসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির অফিসের উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
নোটিশের বিষয়ে জানতে চেয়ে আবুল কাশেমকে ফোন দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তথ্যসূত্রে জানা যায়, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কাশেম সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া এলাকার সেলিম মিয়া নামক এক চা দোকানদারের কাছে অনৈতিক ভাবে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সেলিম মিয়াকে নাশকতা মামলায় আসামি করা হয়। ইতিমধ্যে পুলিশ সেলিম মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এমন অভিযোগ করে ১৩ ই নভেম্বর গাজীরপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন চা দোকানদার সেলিম মিয়ার স্ত্রী। এ নিয়ে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালের সময় ও অনুসন্ধান প্রতিদিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান