ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম মহানগর উওর জেলার হিফজুল কুরআন প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৩:৩৩

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উত্তর জেলা প্রতিযোগিতা ১৫ নভেম্বর শুক্রবার  নগরীর শাহ ওয়ালীউল্লাহ আবাসিকস্থ তালীলুম উম্মাহ মাদরাসায় উত্তরের সভাপতি  হাফেজ মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা আশেক এলাহির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম পুলিশ লাইন জামেমসজিদের ইমাম ও খতীব মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন হুফফাজের চট্টগ্রাম বিভাগীয়  সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তৌহিদী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্লাহ তালুকদার, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক।

বক্তব্য রাখেন চট্টগ্রাম  মহানগর উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলত, চান্দগাঁও থানা  সভাপতি হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, বাকলিয়া থানা সভাপতি হাফেজ মাওলানা জালাল উদ্দীন  সহ ফাউন্ডেশনের জেলা ও থানার গুরুত্বপূর্ণ  দায়িত্বশীলগণ।

উল্লেখ্য মহানগর উত্তর জেলার অন্তর্ভুক্ত  থানা প্রতিযোগিতা থেকে ইয়েস কার্ড প্রাপ্ত প্রায় ২০০ প্রতিযোগী ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা,  ৪গ্রুপে অংশ গ্রহণ করেন। বিজ্ঞ ৮জন সদস্য বিশিষ্ট  বিচারক প্যানেল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত  যাচাই বাছাই করে ২৮ জন বিজয়ী শিক্ষার্থীকে  বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ইয়েস কার্ড সহ বিভিন্ন পুরস্কার সামগ্রী   প্রদান করেন। পরে দেশ ও দশের কল্যাণে দোয়ায় মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার