ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার শিক্ষার্থী


দাগনভূঞা প্রতিনিধি photo দাগনভূঞা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৩:৪১

ফেনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার শিক্ষার্থী। ১৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ এনায়েত উল্লাহ, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য চন্দন কুমার দাস, মো. ইলিয়াস, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মোহাম্মদ আলা উদ্দিন, মো. সফিক উল্লাহ, মো. শহীদ সালাহ উদ্দীন, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাইফ উদ্দিন মাহমুদ, মোশারফ হোসেন নিশাদ, আবির মাহমুদ, এ কে এমদাদুল হক রনি।

স্কুল ও মাদ্রাসার তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুল ও দাগনভূঞা একাডেমী ২টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব জানান, ২০২২ সাল থেকে তৃতীয়বারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত