ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নড়িয়ায় পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ৪:৫১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় নাসির উদ্দিন আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে বিকালে মোক্তারের চরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভা শেষে বাড়ি ফেরা পথে তার ওপর হামলা করা হয়। নাসির উদ্দিন আহমেদ নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক।

আহত নাসির উদ্দিন জানান, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পদ্মা নদীতে আবারও ভাঙনের দেখা দিবে। তাই পদ্ম নদীর বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বালু উত্তোলনের প্রতিবাদে নড়িয়া ও জাজিরা পদ্মার তীরবর্তী এলাকায় প্রতিবাদ সভা করে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভা শেষে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চোকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় স্থানীয়রা নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আহত নড়িয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন আহমেদ বলেন, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চৌকদার ও ফজল মাদবরের নেতৃত্বে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ দলবল নিয়ে অতর্কিতভাবে নাসির উদ্দিন আহমেদের ওপর হামলা করেছে। অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ অব্যহত থাকবে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। হামলাকারী অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এ ব্যাপারে নড়িয়া উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ  সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি  বলেন, পদ্মার বেড়িবাঁধ রক্ষার স্বার্থে অবৈধ ভাবে বালু উত্তোলনকারী ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা নাসির উদ্দিনের ওপর এই এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নড়িয়া উপজেলা বিএনপি'র বর্তমান সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি  বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় নাসির উদ্দিনকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারী ও
ইন্দনদাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। 

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে  গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার