বাঁশখালীর কাথরিয়ায় বিএনপির কর্মী সম্মেলনে শাহাজাহান চৌধুরী
বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কাথরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতি অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন কাথরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক। কাথরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা চট্টগ্রাম জজকোর্ট আইনজীবী এডভোকেট মো: মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ছাদুর রশিদ সিকদার, কামাল উদ্দীন চৌধুরী রোকন, ওসমান গনি, শেয়ার আহমদ চৌধুরী, ফরহাদ উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা হামিদুল ইসলাম, হারুন কন্ট্রাক্টর, মুন্সি আলম, মুফিজুর রহমান, মেম্বার জাফর, মেম্বার নুরুল আলম, নেছার উদ্দিন, আমির হোসেন, আবু ছালেক, আবু বক্কর, জামাল আহমদ, শামশু ড্রাইভার, ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, সোহেল রানা, শহিদুল ইসলাম শহিদ, টিপু সোলতান, এনামুল হক, যুবদল নেতা নুরুন্নবী, গিয়াস উদ্দীন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ রহিম, ছরওয়ার, ইমন, রাকিব, ছাত্রদল নেতা আবু বক্কর প্রমুখ।
সম্মেলনে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর যাবত আওয়ামী স্বৈরাচারের দোসররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও হয়রানি মুলুক মামলা- হামলা এবং জুলুম নির্যাতন করেছে। আগস্টে গণবিপ্লবে তৎকালীন আওয়ামী সরকার পতনের পর থেকে নির্ভয়ে দলীয় সভা-সমাবেশ করতে পারছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছে মানুষ।
তবে তৎকালীন স্বৈরশাসকের দোসররা এখনো পর্যন্ত দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই তাদের সকল ষড়যন্ত্রকে শক্তহাতে প্রতিরোধ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শাহাজাহান চৌধুরী আরও বলেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধি রাষ্ট্র গঠনে দেশ ও দলের স্বার্থে সকল মতভেদ ভূলে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের শুরুতে আলহাজ্ব শাহাজাহান চৌধুরী জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি