টাঙ্গাইলে নূরে জান্নাত মাদ্রাসায় ১৮ ছাত্র ছাত্রীকে কুরআন শরীফ হাতে দেওয়া ২ জনকে পাগরী প্রদান
টাঙ্গাইলে এসপি পার্ক সংলগ্ন নূরে জান্নাত মাদ্রাসায় ১৮ জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ হাতে দেওয়া ও ২ জনকে পাগরী প্রদান করা হয়েছে।
সেইসাথে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী মোঃ ওসমান গনির সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন টাঙ্গাইল গোরস্থান মাদ্রাসার মুহতামিম মুফতি আশরাফুজ্জামান কাসেমী।
বিশেষ মেহমান ছিলেন বাইতুল আবরার জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রশিদ আল হাবিবি ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মনসুরুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন নূরে জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ মাহফুজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নুরে জান্নাত মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা ও নূরে জান্নাত মাদ্রাসার জন্য দোয়া করেন দোয়া শেষে নূরে জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি