ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১১:৪৯

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও ১১টি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী নানা রংয়ের ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামাদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হতে থাকেন। পরে চারটার সময় সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার ও নানা ফেস্টুন নিয়ে শোভাযাত্রা অংশ দেন। বিশাল এ শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাফাইশ্রী মোড় এলাকায় বিএনপির কার্যালয়ে এক সমাবেশে মিলিত হন।

সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ শেখ, তরগাঁও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ প্রমুখ।

T.A.S / T.A.S

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক