ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মান্দায় আধুনিক ফিজিও থেরাপি সেন্টার বন্ধের নির্দেশ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:৩৮

 নওগাঁর মান্দায় থেরাপিষ্ট না হয়েও দীর্ঘদিন থেকে ফিজিও থেরাপিষ্ট সেজে এরশাদ আলী নামে এক ব্যক্তি ফিজিও থেরাপিষ্ট সংক্রান্ত বিষয়ে যাবতীয় চিকিৎসা প্রদান করে আসছিলেন। কোন সনদ না থাকায় সংশিষ্ট কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন।

এমন চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে কিছুদিন পূর্বে মান্না নামে এক সচেতন ব্যক্তি ওই ভূয়া ফিজিও থেরাপিষ্টের বিরুদ্ধে সংশিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের ভিত্তিতেই তদন্ত শুরু হলে ভূয়া সনদের সতত্যা বেরিয়ে আসে।

ভূয়া ফিজিও থেরাপিষ্ট এরশাদ আলী মান্দা উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত ফাকের আলী সোনারের ছেলে ও উপজেলার আধুনিক থেরাপিষ্ট সেন্টারের একজন পরিচালক ও চিকিৎসক। সদন না থাকলেও স্বামী-স্ত্রী দুজনেই সেখানে চিকিৎসা প্রদান করে থাকেন।জানাগেছে, ভূয়া ফিজিও থেরাপিষ্ট এরশাদ আলী ১৯৯২ সালে এসএসসি পাস করেন। এরপর তিনি ঢাকার একটি ফিজিও থেরাপিষ্ট সেন্টারে চাকরি করতেন। সেখান থেকে এসে তিনি নিজ উপজেলায় আধুনিক ফিজিও থেরাপি সেন্টার খুলে বসেন। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে ভূয়া থেরাপিষ্টের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে বেরিয়ে আসে তার ভূয়া সনদের সকল তথ্য। তিনি ১৯৯২ সালে গোটগাড়ি শহীদ মামুন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসসসি পাস করেন।এরপরে তিনি আর কোন লেখাপড়া করেননি। তারপর তিনি রাতারাতি ফিজিও থেরাপিষ্ট চিকিৎসক সেজে চেম্বার খুলে বসেন। ফিজিও থেরাপিষ্ট সংক্রান্ত বিষয়ে তার কোন সনদ নাই। ভূয়া সনদ ক্রয় করে তিনি চিকিৎসা ব্যবসা করে যাচ্ছিনেল। 

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, ভূয়া আধুনিক ফিজিও থেরাপি সেন্টারের চিকিৎসক এরশাদ আলীর ফিজিও থেরাপি সংক্রান্ত কোন সনদ না থাকায় সংশিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বন্ধের জন্য অনুলিপি প্রেরণ করেছি। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ব্যবস্থা গ্রহণ ও বন্ধের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ বিষয়ে এখনো কোন চিঠি পায়নি। চিঠি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়