ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি, বুলিং নিয়ে রাইসার আক্ষেপ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ৩:৪৯

গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। 

আফ্রিদির বিয়ের পর তার স্ত্রীর পরিচয় নিয়ে বিভ্রাটের সৃষ্টি হয়েছে। প্রথমে দাবি করা হয়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। যিনি টিকটকে বেশ পরিচিত। 

তবে রাইসা জানালেন, তিনি নন জমজ বোন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন এই তরুণী। মূলত রাইসা ও রিজা জমজ বোন। তাদের দু’জনের চেহারার বেশ মিল রয়েছে। যে কারণে অনেকেই রিসাকে রাইসা ভেবে তৌহিদ আফ্রিদির বউ বলে পরিচয় দিচ্ছেন। বিষয়টি নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন রাইসা। কারণ তিনি আগে থেকেই বিবাহিত। এ বিষয়ে রাইসা বলেন, ‘আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে আমি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’

এই তরুণী আরও বলেন, ‘পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে আফ্রিদি ও রিসার কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিয়ে নিয়ে তৌহিদ আফ্রিদির ভাষ্য, ‘মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।’

উল্লেখ্য, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...