ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কর্ণফুলীতে আগ্নে অস্ত্র ও মদ সহ পিচ্চি মাসুদ ও তার পিতা গ্রেপ্তার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৭:৮

চট্টগ্রামের কর্ণফুলীতে দেশিয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোলাই মদসহ পিচ্চি মাসুদ ও তার পিতা'কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শিকলবাহা (৫ নম্বর ওয়ার্ড) রাজার বাপের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮ ব্যারেল দেশীয় ছোলাই মদ, শর্টগানের গুলি, বিপুল পরিমাণ দেশিয় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- ওই এলাকার মাসুদ খান প্রকাশ পিচ্চি মাসুদ (২৪) এবং তার পিতা নুরুল হোসেন (৭০)। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ চট্টগ্রাম  জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। 

জব্দকৃত অস্ত্র ব্যবহার করে তারা চোলাই মদ সহ অন্যান্য মাদক ব্যবসা পরিচালনা  করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দক্ষিণ শিকলবাহায় যৌথ বাহিনীর অভিযানে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে,সম্পর্কে তারা পিতা ও পুত্রের হয়। তাদের কাছ থেকে বিপুল মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়