ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যরাতে আলিঙ্গরত হাত, ফের প্রেম এলো পরীর জীবনে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ১২:৪৭

চিত্রনায়িকা পরীমণি কি আবার প্রেমে পড়লেন? কৌতুহলী এই প্রশ্ন নায়িকা নিজেই তৈরি করে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। 

ফেসবুক পোস্টে রোববার একটি ভিডিও প্রকাশ করেছেন পরী মণি। যেখানে দেখা গেছে, গাড়ির জানালায় আধো-আলো, আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‌‌‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

পরীর এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, ভালোবাসা সুন্দর। আবার কেউ করেছেন সতর্ক! তবে সেসবের কোনো জবাব দেননি অভিনেত্রী। পাশাপাশি, মনের মানুষটি কে এ বিষয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি। 

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে পরী মণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। থ্রিলার ঘরানার এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরী মণিকে। সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...