আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে সিসিএসের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিসিএস জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট নুরুজ্জামান সিপন, সাইদ মাহমুদ, মো. রোমান আকন্দ,আব্দুল মোতালেব সুমন, সুলতানা আক্তার প্রমূখ।
মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেয়া হোক।
এছাড়াও মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুদদারেরা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রীক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তন সাধারণকে জিম্মি করে ফেলেছে।
পরে মানববন্ধন শেষে দ্রুত আলুর দাম কমিয়ে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সিসিএস জেলা শাখার নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার