ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে আগাম শিম চাষে বাম্পার ফলনের সপ্ন দেখছেন কৃষকরা


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ৪:৪৮

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের ভরারদিয়া গ্রামের কৃষক মোঃ ইমরান হোসেন খাঁন ১০৩শতক জমিতে আগাম শিফা জাতের শিম চাষ করে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তিনি।

সোমবার(১৮ নভেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিম গাছে লাল,সাদা,বাদামীসহ বিভিন্ন রঙের শিম ফুলে রঙিন ফুলের বাগান হয়ে গেছে। এ বিষয়ে কৃষক মোঃইমরান হোসেন খাঁন জানান, আমি একজন সরকারি চাকরিজীবী। সৎভাবে চাকরি করে সামান্য বেতন দিয়ে জীবিকা নির্বাহ কঠিন। তাই পাশাপাশি কৃষি কাজ করতে হয়।

তিনি আরো জানান,আমি এবার লেবু বাগান,কলাবাগান, বেগুন চাষ,শিম চাষসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছি।আমি আশা করছি এসব কৃষিজ পণ্য পরিবারের চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে কটিয়াদী পৌর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. মইনুল ইসলাম জানান, উপজেলা কৃষি বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষকদের আগাম জাতের শিম চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্য নিয়ে কাজ করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা জানান, শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম শিমের চাষ করা হচ্ছে। বর্তমানে আগাম শিম চাষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এমনকি বাজারে আগাম শিমের দামও ভালো। তাই কৃষকরা দিন দিন এই আগাম জাতের শিম চাষে আগ্রহী হচ্ছেন। এ বিষয়ে আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়