ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৬:৩৯

নাটোরের গুরুদাসপুরে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় শুভ আলী (১৯) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পম-পাথুরিয়া গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় সোমবার ( ১৮ নভেম্বর) দুপুরে থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির মা। মামলা দায়েরের পরপরই চাপিলার পম-পাথুরিয়ার নিজ বাড়ি থেকে শুভ কে আটক করেন পুলিশ। আটককৃত শুভ ওই গ্রামের সুজন আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়- গত রোববার দুপুরের দিকে পাশ^বর্তী বাড়ির চাচার দোকানে বিস্কুট কেনার উদ্দেশ্যে বের হয় শিশুটি। বিস্কুট কেনার পর বাড়ী ফেরার পথে দোকানদার শুভ তাঁকে ডাক দেয়। শিশুটি তার দোকানের সামনে গেলে তাঁকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি চিৎকার করলে তাঁকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ী গিয়ে কান্নাকাটি করতে থাকলে তাঁকে জিজ্ঞাসাবাদে সব ঘটনা খুলে বলে তাঁর মাকে।

এমতাবস্থায় শিশুটির অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার অক্সিন বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।  

গুরুদাসপুর থানার অফিসার ইনচাজ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এঘটনায় সোমবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ঘটনার অভিযুক্ত ধর্ষক শুভকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির