কাপাসিয়ায় কৃষি জমির মাটি কাটায় ৯ ড্রাম ট্রাক জব্দ, তিনজনকে জরিমানা
গাজীপুরে কাপাসিয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে ৯টি ড্রাম ট্রাক জব্দের পর তিনজনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি মোতাবেক দুজনকে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে আরেকজনকে ১০ হাজার টাকাসহ তিনটি মামলায় মোট এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাটি ব্যবসায়ী নাজমুল হাসান, পারভেজ মিয়া ও রাকিব হোসেন। এর আগে রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার তরগাঁও, বারিষাব ও দূর্গাপুর এলাকায় অভিযান চালায়।
ওসি জানায়, অভিযানে মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ও প্রত্যেক চালককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন জানান, জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকদের অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে যেখান থেকে মাটি কাটা হয়েছিল সেখানে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
T.A.S / T.A.S
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা