ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ে তো গোপনে করিনি : তৌহিদ আফ্রিদি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ৩:১৬

বেশ কয়েকদিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ে প্রসঙ্গ। বিভিন্ন সূত্রে তার বিয়ের খবর সামনে আসলেও এ বিষয়ে মুখে কুলুপ ছিল আফ্রিদির। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই ইউটিউবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন আফ্রিদি। তবে কবে, কখন বিয়ে সেরেছেন, তা নিয়ে কিছু জানাননি।

সাক্ষাৎকারে আফ্রিদি জানালেন, পারিবারিক আয়োজনেই তার কাবিন সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল।আফ্রিদির কথায়, ‘আমি গাড়িতেই বসে শুনলাম, গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি। আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে।’

আফ্রিদি বলেন, ‘ভেবেছিলাম বাসায় যাব। এরপর সবাইকে বিয়ে খবর জানাব। কিন্তু সে সময় আর পেলাম কই, অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে-এটা সম্পূর্ণ মহান আল্লাহ তায়ালাই লিখে রাখেন।’

কনে দেখতে গিয়ে কাবিন হয়ে গেছে জানিয়ে আফ্রিদি বলেন, ‘আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই।’

এর আগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি। বিষয়টি নিয়ে আফ্রিদির ঘনিষ্ঠমহলের কয়েকজন জানিয়েছেন, আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে, এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি। যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি। পারিবারিক আয়োজনের সেই বিয়েতে আফ্রিদি-রিসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে। যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...