ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:৫৮

গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ধান বীজ বিতরণ করা হয়।

'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন কুমার বসাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 'তামান্না তাসনীম'।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।

এবছর উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি  বোরধানের হাইব্রিড, লালতীর-৪ ও বিএডিসির এস এল-৮ এইচ ধান বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পিঁয়াজ মুগ বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্র জানান।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন