ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত - ১
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর ) দুপুর ১ টার দিকে দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার হায়দার নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, ঘোড়াঘাট উপজেলার কুচের পাড়া গ্রামের নূর বক্কর মিয়ার ছেলে ইউসুফ আলী(৪৫)।
স্থানীয়রা বলেন, নিহত ব্যাক্তি অটো ভ্যানে কিছু সিমেন্টের খুঁটি ও দুইজন যাত্রী নিয়ে বাড়িতে যাওয়ার সময় বগুড়া থেকে দিনাজপুরগামী আর এফ এল কম্পানির কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যানচালক নিহত হয়। অপর দুই জন যাত্রী আহত হন। আহত যাত্রীরা হলেন কুচের পাড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে সুরুজ্জামান (৭০) ও পাষাণ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ঘোড়াঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পরে কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেল্পার পালিয়েছে তবে কার্ভাড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ