ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিক্ষকের বিরুদ্ধে মামলা: শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দর আয়োজনে গোবিন্দগঞ্জ-বিশুবাড়ী সড়কের বিশুববাড়ী বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 
এরআগে বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভুক্তভোগির স্ত্রী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়া মানববন্ধনে নানা পেশার শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন, নাছরীন নাহার, শিক্ষার্থী লোহিন মিয়া,আমিনুর ইসলাম,মারফ মিয়া, রিয়াদ হোসেন, মিরাতুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৪ সালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তাদের দাবি সংবাদ প্রকাশের জেরে সুমনকে এ মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা হয়রানী মুলক মামলা দ্রুত প্রত্যাহার করে মামলা দায়ের করার পিছনে যারা জড়িত তাদের সামনে আনার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর সাংবাদিক মোস্তফা কালাম সুমনসহ ১১ জনের নাম উল্লেখ ও আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত নামা অভিযুক্ত করে তাহারাত তানভীর প্রধান বাদি হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?