ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:১১

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২০ নভেম্বর বুধবার সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, রামগড় থানার ওসি মোঃ মাইনউদ্দিন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি, মোঃ এনামুল হক এনাম, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ আরমানসহ হেডম্যান, কারবারি, মেম্বার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি" সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান