ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দ্রুত নির্বাচন দিলেই দেশের মঙ্গল : ফেনীতে মির্জা ফখরুল


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৬:১০

ফেনীর ছাগলনাইয়া  উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দ্রুত নির্বাচন দিলেই দেশের মঙ্গল হবে, তিনি আরো বলেন, আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি।

গতকাল বুধবার ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণে মধ্যে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । বিএনপি মহাসচিব বলেন, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব না। আমরা বলছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।

দুপুরে ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মধ্যে ঢেউটিন ও ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।বিকালে ছাগলনাইয়া আদালত প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব,কানাডা বিএনপির সভাপতি এসএম হুমায়ুন পাটওয়ারী,কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ,নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান ও আবু তালেবসহ ফেনী জেলা নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ