ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৭:২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (১৯) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। সে চলতি বছর  চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে।

নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে এক বন্ধুসহ ফেনী কারিগরি প্রশিক্ষণ গিয়েছিলেন জাকির। বিদেশ যাওয়ার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে সে তিনদিনের একটি প্রশিক্ষণ নিচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে সেখান থেকে দুপুরে ফেরার পথে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে  ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন-সহপাঠীদের আহজারিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, জাকির ক্লাস শেষ করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। মোটরসাইকেল চালক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান