বিস্ফোরক মামলায় কাপাসিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোয় গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
গ্ৰেফতারকৃত আনোয়ার পারভেজ খোকন (৫০) কাপাসিয়া উপজেলার কুড়িয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ওসি জানান, গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন বাদী হয়ে থানায় আনোয়ার পারভেজ খোকনসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দেড়'শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তিনি ৪১ নম্বর ও প্রধান আসামি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস