ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ১:৩৩

জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসাবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার এবং দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারী কৌশুলী (জি.পি) হিসাবে নিয়োগ পেয়েছে ড. মো. জাকির হোসেন। আইন মন্ত্রণালয়ের গত ১৮ নভেম্বর উপ-সলিসিটর (জিপি-পিপি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দ্বারা খুলনার বিভিন্ন আদালতে রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করার জন্য মোট ১২৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মহানগর দায়রা জজ আদালতের পিপি এড. একেএম শহিদুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এড. হালিমা আক্তার খানম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এড. কামরুন্নাহার হেনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি এড. তাসলিমা খাতুন ছন্দা, বিভাগীয় বিশেষ জজ আদালতে পিপি এড. শেখ নুরুল হাসান রুবা, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এ পিপি এড. জিল্লুর রহমান খান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড. খালিদ হাসান জনি, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড. এসএম মাহফুজুর রহমান মফিজ, সাইবার ট্রাইব্যুনাল পিপি এড. চৌধুরী আব্দুস সবুর, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পিপি এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন-গণকে নিয়োগ প্রদান করা হইয়াছে। উক্ত আদালতসমূহে কর্মরত পূর্বেকার আইন কর্মকর্তাদের ওই একই প্রজ্ঞাপনে অব্যাহতি প্রদান পূর্বক অত্র নিয়োগ প্রদান করা হয়। যাহা অনতিবিলম্বে কার্যকরী হইবে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ২০০১ সালের ২৪ মার্চ জেলা আইনজীবী সমিতি খুলনা ও ২০০৫ সালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও ঢাকাস্থ প্রাইম বিশ্ববিদ্যালয় হইতে আইন শাস্ত্রে ডবল এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘ ২৪ বছর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে নিয়মিত আইন পেশা পরিচালনা করছেন। দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারি কৌশুলী (জিপি) ড. মো. জাকির হোসেন খুলনা সিটি কলেজের একজন শিক্ষক এবং সাংবাদিকতা পেশার সাথে জড়িত।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান