ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৩:৫৯

শরীয়তপুরের ডামুড্যায় দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তাদের মারামারি থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। মারামারির একপর্যায়ে একটি লাঠির আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের