ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-১১-২০২৪ বিকাল ৫:১১
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের জমসেদ আলীর মেয়ে। সে মোগলবাসা কিন্ডারগার্ডেন স্কুলের শিশু শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রায়হান কবির।
স্থানীয় ও পারিবারিক সুত্র জানায়, বুধবার সকালে ওই এলাকায় নিজ বাড়িতে শিশু সুরাইয়ার মা জোহরা বেগম চুলায় ভাত রান্না বসায়। শিশু সুরাইয়ার হাতে মোবাইল দিয়ে চুলার কাছে বসিয়ে বাহিরে যান তিনি। এসময় অসাবধানতাবশত শিশুটির শরীর আগুন লাগে। শিশুটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে শিশু সুরাইয়া মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, কেউ কোন অভিযোগ দেয়নি।

এমএসএম / এমএসএম

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার